West Bengal SIR Hearing

সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই ৪ মে কমিশনের আইনজীবীকে নৈশভোজে আমন্ত্রণ কল্যাণের! শুনে কী বললেন বিচারপতি বাগচী

পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময়ে উঠে এল রাজ্যের প্রথম দফার ভোটের প্রসঙ্গও। এরই মধ্যে কমিশনের আইনজীবীকে ৪ মে নৈশভোজের জন্য আমন্ত্রণও জানালেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:২১
Share:

(বাঁ দিকে) আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (ডান দিকে)। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩২ key status

কমিশনের আইনজীবীকে নৈশভোজে আমন্ত্রণ কল্যাণের

সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন কমিশনের আইনজীবীকে ৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানান কল্যাণ। কমিশনের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছি।” সে কথা শুনে বিচারপতি বাগচী বলেন, “উনি যদি আগে কলকাতায় আসতেন, তা হলে সেই দায়িত্ব আমারই থাকত।”

সলিসিটর জেনারেল মেহতা জানান, কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করেছে। প্রধান বিচারপতি কান্তও জানান, ভোটারেরা যদি নিজের ভোটের শক্তি উপলব্ধি করতে পারেন, তবে তাঁরা হিংসায় জড়ান না। তিনি আরও জানান, ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে হাই কোর্টে আবেদন করা যাবে।

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:২৪ key status

৯২ শতাংশ ভোট পড়া ঐতিহাসিক: সলিসিটর জেনারেল

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও প্রথম দফার ভোট প্রসঙ্গে জানান, ৯২ শতাংশ ভোট পড়া ঐতিহাসিক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেই জানান তিনি। 

শুনানির একটি পর্যায়ে বিচারপতি বাগচী বলেন, “রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।”

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:২৩ key status

ভোটদানের হার দেখে খুবই খুশি: প্রধান বিচারপতি

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট নিয়ে মন্তব্য করলেন প্রধান বিচারপতি কান্তও। তিনি বলেন, “একজন ভারতীয় নাগরিক হিসাবে ভোটদানের বেশি হার দেখে আমি খুবই খুশি। মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।”

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:১৭ key status

কোনও হিংসার ঘটনা ঘটেনি: বিচারপতি বাগচী

কল্যাণ এজলাসে বলেন, “এ বার ৯২ শতাংশ ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকেরা এসেও ভোট দিয়েছেন।” তাতে বিচারপতি জয়মাল্য বাগচীও মন্তব্য করেন, “কোনও হিংসার ঘটনা ঘটেনি।” 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:১৬ key status

১৩৬ নামের নিষ্পত্তি: কল্যাণ

তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ২৭ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ১৩৬টির নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁকে বলেন, “ওই বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যান।”

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:১৫ key status

এনআইএ-কে চার্জশিটের অনুমতি

মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনায় এনআইএ-কে চার্জশিট দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement