Govt Job Recruitment 2026

শিক্ষানবিশ নেবে কেন্দ্রীয় সংস্থা, আবেদন প্রক্রিয়া শুরু অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ

শূন্যপদ ১০টি। প্রথম বছর প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৪ হাজার টাকা, দ্বিতীয় বছর মিলবে ১৫ হাজার টাকা এবং তৃতীয় বছর মাসে ১৬ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
Share:

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

শিক্ষানবিশ অথবা ট্রেনি নিয়োগ করা হবে। তিন বছর কাজের মেয়াদ থাকবে। শূন্যপদ ১০টি। প্রথম বছর প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৪ হাজার টাকা, দ্বিতীয় বছর মিলবে ১৫ হাজার টাকা এবং তৃতীয় বছর মাসে ১৬ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রি থাকা চাই। পাশাপাশি এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement