WB Govt Job 2025

৩০টি শূন্যপদে আসানসোল পুরসভায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৯:৫৯
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভা দিচ্ছে কাজের সুযোগ। তবে এই সুযোগ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পশ্চিম বর্ধমান জেলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Advertisement

সাম্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩০টি। তবে এই পদে শুধুমাত্র বিবাহিত/বিধবা/বিবাহবিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। প্রতি মাসে ৫,২৫০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া দরকার। ২৬ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement