BHU Recruitment 2026

আইসিএমআর অর্থানুকুল্যে চালিত প্রকল্পে কর্মী চাই, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন প্রক্রিয়া

ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর তরফে ডেন্টাল সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নেওয়া হবে। ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-র তরফে ডেন্টাল সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে ২৮ হাজার টাকা এবং ৫৬ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement