Govt Jobs for Engineers 2026

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশেষ প্রকল্পে অভিজ্ঞ আধিকারিক প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী? যোগ্যতা যাচাই কী ভাবে?

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর তরফে প্রিন্সিপল চিফ প্রজেক্টস পদে অভিজ্ঞ আধিকারিকদের নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩৯
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। ওই সংস্থায় প্রিন্সিপল চিফ প্রজেক্টস পদে আধিকারিক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ কাজ করতে হবে। অনূর্ধ্ব ৬০ বছর বয়সি ব্যক্তিরা ওই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।

তবে, ফিন্যান্স, অপারেশনস, প্রজেক্ট বিষয়ে এমবিএ করেছেন কিংবা কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রাপ্ত— এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের সরকারি বিভাগের বিভিন্ন প্রকল্পে ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে অন্তত ১০ বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের কোনও সরকারি সংস্থার অধীনে ‘গ্রেড এ’ বিভাগে আধিকারিক পদে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

ওই পদে নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে, সংস্থার তরফে চুক্তির মেয়াদ সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

Advertisement

পদপ্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউ কিংবা স্কিল টেস্টের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের আবেদনপত্র ৪ মে পর্যন্ত ডাকযোগে জমা দেওয়া যাবে। আবেদনমূল্য হিসাবে দিতে হবে ২৯৫ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement