Jobs in Birbhum 2024

কর্মী নিয়োগ করবে বীরভূম জেলার স্বাস্থ্য বিভাগ, বেতন ৪০ হাজার টাকা

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৬
Share:

প্রতীকী ছবি।

বীরভূম জেলায় চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

ডিস্ট্রিক্ট ম্যানেজার-কোয়ালিটি অ্যাসুরেন্স পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ নার্সিং/ ডেন্টাল/ আয়ুষ বিভাগে স্নাতক হতে হবে। পাশাপাশি, হসপিট্যাল অ্যাডমিনিস্ট্রেশন/ হেলথ ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে সম্পূর্ণ তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement