Recruitment in Birsa Agriculture University

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, শূন্যপদ ক’টি?

প্রতিষ্ঠানের কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়ব্যান্ড্রি-র তরফে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২০:০৮
Share:

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনেই।

Advertisement

অ্যাসিস্ট্যন্ট প্রফেসর কাম জুনিয়র সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়ব্যান্ড্রি-র তরফে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে আটটি। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া দরকার। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রতি মাসে ৭৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারনে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement