BECIL Recruitment 2026

বেসিল-এ প্রজেক্ট ম্যানেজার চাই, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই মিলবে যোগদানের সুযোগ

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। এক জনকেই নিয়োগ করা হবে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৪৫
Share:

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এক জনকেই নিয়োগ করা হবে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতাও থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছর বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবার, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করলেও হবে। ২৪ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement