Govt Jobs for Doctors 2026

চিকিৎসক খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কী ভাবে আবেদন করা যাবে? যোগ্য বিবেচিত হবেন কারা?

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ পার্ট টাইম লেডি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। তাঁর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:২৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অভিজ্ঞতা রয়েছে, এমন চিকিৎসকদের নিয়োগ করা হবে। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ পার্ট টাইম লেডি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।

Advertisement

ওই পদে আবেদনকারীদের ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি থাকতেই হবে। তবেই পার্ট টাইম লেডি মেডিক্যাল অফিসার পদে কাজের সুযোগ পাবেন।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। তাঁকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নিযুক্তের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জ, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৫ মে। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেবেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement