Junior Resident Jobs 2026

অভিজ্ঞদের খুঁজছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, কোন বিভাগে যোগদানের সুযোগ রয়েছে?

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর তরফে জুনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট পদে কাজের সুযোগ দেওয়া হবে। উল্লিখিত পদে মোট ন’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:১২
Share:

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাজ্যের সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ জুনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। শূন্যপদ ন’টি।

Advertisement

মোট ৪৪ দিনের চুক্তিতে হাসপাতাল ইউনিট-এ কাজ করতে হবে। সার্জিক্যাল অংকোলজি, প্যাথলজি, রেডিয়েশন অঙ্কোলজি, মেডিক্যাল অঙ্কোলজি, পেন অ্যান্ড প্যালেটিভ কেয়ার বিভাগে পূর্বে অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। জুনিয়র রেসিডেন্টদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতেই হবে। সিনিয়র রেসিডেন্টদের ওই ডিগ্রির সঙ্গে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাও থাকা আবশ্যক।

নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ৬৭,৭০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। তাঁদের কাজের উৎকর্ষের বিচারে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। জুনিয়র রেসিডেন্টদের বয়স ৩৭ বছর এবং সিনিয়র রেসিডেন্টদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

Advertisement

আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট রাখা প্রয়োজন। ২৩ মার্চ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হাজরার ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement