Jobs in Coochbehar

কোচবিহার জেলায় কাজের সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

স্টাফ নার্স বেতন পাবেন ২৫ হাজার টাকা প্রতি মাসে, কাউন্সিলর পাবেন ২০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৩:৪৬
Share:

প্রতীকী চিত্র।

কোচবিহার জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

স্টাফ নার্স, কাউন্সিলর, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশয়ান, ব্লক এপিডেমিওলজিস্ট নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৯টি। স্টাফ নার্স বেতন পাবেন ২৫ হাজার টাকা প্রতি মাসে, কাউন্সিলর পাবেন ২০ হাজার টাকা, ব্লক এপিডেমিওলজিস্ট এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের বেতন হবে ৩৫ হাজার টাকা, ব্লক ডেটা ম্যানেজার এবং ল্যাবরেটরি টেকনিশয়ানের বেতন ২২ হাজার টাকা প্রতি মাসে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদে আবেদনের বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর পর অনলাইনের আবেদনপত্রের প্রিন্ট আউট এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩ অগস্ট অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ৮ অগস্ট সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement