CSIR CGCRI Recruitment 2026

বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা পাবেন গবেষণার সুযোগ, জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে সিজিসিআরআই

প্রকল্পের প্রয়োজনে এবং গবেষকের কর্মদক্ষতার ভিত্তিতে সময়সীমা বাড়িয়ে তিন বছর ছ’মাস করা হতে পারে। সাম্মানিক মাসে ৩১,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৭:৪৯
Share:

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

যাদবপুরে সিএসআইআর অধীনস্থ প্রতিষ্ঠান সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)-এর একটি গবেষণা প্রকল্পে গবেষক প্রয়োজন। সুযোগ পাবেন বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। এ জন্য অনলাইনে গ্রহণ করা হবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানে ফাইবার লেজ়ার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। প্রকল্পের অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে ছ’মাস। তবে প্রকল্পের প্রয়োজনে এবং গবেষকের কর্মদক্ষতার ভিত্তিতে সময়সীমা বাড়িয়ে তিন বছর ছ’মাস করা হতে পারে। সাম্মানিক মাসে ৩১,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ছাড় রয়েছে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। তাঁদের পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ফোটোনিক্স বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ফোটোনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, অপটিক্স অ্যান্ড অপ্টোইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েড অপটিক্স বা সমতুল বিষয়ে বিই বা বিটেক রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে প্রার্থীদের। আগামী ১০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement