CSIR NEERI Recruitment 2023

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে কাজের সুযোগ, রইল বিস্তারিত

বিশেষ প্রজেক্টে কাজের জন্য নেওয়া হবে কর্মী। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৭:১৭
Share:

সিএসআইআর, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। বিশেষ প্রজেক্টে কাজের জন্য নেওয়া হবে এই পদে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন অথবা গণিত বিষয়ে বিএসসি (ব্যচেলর অফ সায়েন্স) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ সেপ্টেম্বর ’২৩।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement