Professor Job vacancy 2024

তিনটি বিভাগে শিক্ষকতার সুযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ে, শূন্যপদ ছ’টি

আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১৫:১৮
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

তিনটি বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে রয়েছে কাজের সুযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে নিয়োগ করা হবে এই পদ দু’টিতে। সব মিলিয়ে ছ’টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে পিএইচডি ডিগ্রিও থাকতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রফেসর পদের ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement