DIC Recruitment 2025

ডিজ়িটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি, কোন পদে নিয়োগ?

উমং প্রজেক্টে কাজের জন্য এই পদে দু’জনকে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৯:৫৭
Share:

ডিজ়িটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কাজ করতে চান? ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজ়িটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তার পরিবর্তন হতে পারে।

Advertisement

সিকিওরিটি টেস্টার পদে নিয়োগ করা হবে কর্মী। উমং প্রজেক্টে কাজের জন্য এই পদে দু’জনকে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। বছরে আট লক্ষ টাকা বেতন হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি/ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজ়িটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজ়িটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement