DIC Recruitment 2026

সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা, আবেদন করবেন কী ভাবে?

কর্মস্থল হবে দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের ‘মাই গভর্নমেন্ট’ বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬
Share:

প্রতীকী ছবি।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। সম্প্রতি এই সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে গেলেই মিলবে বিজ্ঞপ্তিটি।

Advertisement

সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছে সংস্থা। কর্মস্থল হবে দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের ‘মাই গভর্নমেন্ট’ বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া চাই। পাশাপাশি, দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিটি সদ্যই প্রকাশিত হয়েছে, তবে আবেদনের শেষ দিন কবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement