DIC Recruitment 2025

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতক/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

Advertisement

নিয়োগ হবে টেকনিক্যাল ম্যানেজার পদে। শূন্যপদ পাঁচটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতক/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। মাস্টার অফ ইঞ্জিনিয়ায়রিং/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ মার্চ, ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement