ECL Recruitment 2026

অভিজ্ঞ এবং দক্ষ চিকিৎসক খুঁজছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, কোন শর্তে করা যাবে আবেদন?

কোল ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ সংস্থায় মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকদের আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চিকিৎসক প্রয়োজন। তাঁদের মেডিক্যাল কনসালট্যান্ট হিসাবে কাজ করতে হবে। মোট শূন্যপদ ১০টি।

Advertisement

কোল ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এ উল্লিখিত পদে দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করা হবে। ওই সংস্থার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল কনসালট্যান্ট হিসাবে রেডিয়োলজি, অর্থোপেডিক, গাইনেকোলজি, ডার্মাটোলজি বিভাগে নিযুক্তদের কাজ চলবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। তাঁদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক। এ ছাড়াও সরকারি হাসপাতলে কাজের পূর্ব-অভিজ্ঞতার পাশাপাশি, তাঁদের রেডিয়োলজি, অর্থোপেডিক, গাইনেকোলজি, ডার্মাটোলজি বিষয়ে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

Advertisement

নিযুক্তদের বয়স ৭০ বছরের মধ্যে হওয়া চাই। তাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। যাঁরা ডিএনবি ডিগ্রি অর্জন করেছেন, নিয়োগের পর তাঁদের জন্য মাসে ১,০০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

উল্লিখিত পদের জন্য ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ওই আবেদনের সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র-সহ সমস্ত নথি পাঠানো প্রয়োজন। আবেদনপত্র-সহ অন্যান্য নথি ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement