Govt Jobs for Young Professionals 2026

আইনি পরামর্শদাতা হিসাবে কাজ শেখার সুযোগ! জাতীয় মানবাধিকার কমিশনে তরুণ পেশাদার প্রয়োজন

নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। তবে, কতজনকে নিয়োগ করা হবে, সেই তথ্য জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জাতীয় মানবাধিকার কমিশনে তরুণ পেশাদার নিয়োগ করা হবে। ওই সংস্থার অধীনে আইনে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। তবে, কতজনকে নিয়োগ করা হবে, সেই তথ্য জানানো হয়নি।

Advertisement

আবেদনকারীদের ন্যূনতম ৭০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাঁদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের কমিশনের বিভিন্ন মামলা এবং বৈঠক সংক্রান্ত নথি তৈরি করার কাজটি করতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য কমিশনের তরফে আলাদা করে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। দু’বছরের চুক্তিতে নিযুক্তদের প্রথমে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে তাঁদের পারিশ্রমিক হিসাবে ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২৯ মে আবেদনের শেষ দিন। আবেদনপত্র খতিয়ে দেখার পর ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। যাঁদের বেছে নেওয়া হচ্ছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে নেবেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement