GKCIET Recruitment 2025

মালদহের ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ?

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৩
Share:

জিকেসিআইইটি। সংগৃহীত ছবি।

মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে কাজের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, প্রতিষ্ঠানে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রতিষ্ঠানে নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৩০ এবং ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের যথাক্রমে গ্রুপ বি লেভেল-৬ এবং গ্রুপ সি লেভেল-২ স্কেলে মাসিক বেতন দেওয়া হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে।

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমায় ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫০০ এবং ১৫০০ টাকা। এর পরে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ১০ এবং ১৪ ফেব্রুয়ারি। এর পরে উভয় পদে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement