JRF Recruitment 2026

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কেমেস্ট্রি-তে গবেষণার কাজ! খোঁজ চলছে গবেষকের

জেআরএফ পদে কাজের সুযোগ পাওয়া গেলে মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। আর এসআইএফ পদে সুযোগ পেলে মাসে ফেলোশিপ মিলবে ৪২ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৬
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কেমেস্ট্রির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো অথবা সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। শূন্যপদ একটি। জেআরএফ পদে কাজের সুযোগ পাওয়া গেলে মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। আর এসআইএফ পদে সুযোগ পেলে মাসে ফেলোশিপ মিলবে ৪২ হাজার টাকা। তিন বছর প্রকল্পটিতে কাজের মেয়াদ। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement