IIM Calcutta Recruitment 2026

আইআইএম কলকাতায় কর্মী প্রয়োজন, বয়ঃসীমা কত হলে জানানো যাবে আবেদন?

মাসিক বেতনের পরিমাণ ৭৫,০০০ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:৪৪
Share:

আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতায় কর্মখালি। জোকার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রয়োজন একজন নিরাপত্তারক্ষীর। আগ্রহীদের এ জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে নিরাপত্তারক্ষীকে। তাঁর কাজের মেয়াদ থাকবে তিন বছর। তবে প্রতি বছর তাঁর কর্মদক্ষতা খতিয়ে দেখে তবেই বৃদ্ধি করা হবে এই মেয়াদ। মাসিক বেতনের পরিমাণ ৭৫,০০০ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।

প্রার্থীদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। পাশাপাশি, যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে প্রার্থীদের। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনের শেষ দিন ৯ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বাকি তথ্য বিশদ জানতে দেখে নিতে হবে আইআইএম কলকাতার ওয়েবসাইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement