Recruitment in IIIT Kalyani 2025

কল্যাণীর আইআইআইটি-তে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

রাজ্য সরকারের ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত হবে সংশ্লিষ্ট প্রকল্পটি। প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:১৩
Share:

আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে চুক্তির ভিত্তিতে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। রাজ্য সরকারের ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত হবে সংশ্লিষ্ট প্রকল্পটি। প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রথম দু’বছর প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে, শেষ বছর মাসে ৩০ হাজার টাকা করে মিলবে ।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন এবং সরাসরি, দুই মাধ্যমেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। অনলাইনে ২৮ মার্চ এবং অফলাইনে ১ এপ্রিল আবেদনের শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement