IOB Recruitment 2023

ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কে কর্মখালি, কোন পদে নিয়োগ?

জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড (জেএমজি) স্কেল ১ গ্রেডে নেওয়া হবে ফায়ার অফিসার। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৪:১৭
Share:

ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফায়ার অফিসার পদে নিয়োগ করা হবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড (জেএমজি) স্কেল ১ গ্রেডে নেওয়া হবে ফায়ার অফিসার। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া দরকার। পাশাপাশি, ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ, নাগপুর থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিভিশন্যাল অফিসার কোর্সের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও আরও যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৫ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement