যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ইসরো-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, পাওয়ার, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৬ ফেব্রুয়ারি বেলা ২টো থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।