কলাক্ষেত্র ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত।
কেন্দ্র অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশনে রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে।
লাইটিং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে চাকরির মেয়াদ। পরে প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইট টেকনোলজি অথবা লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ১৭ মার্চ হবে ইন্টারভিউ। সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। আবেদনপত্র ডাউনলোড করতে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।