KNU Recruitment 2026

শিক্ষকতার সুযোগ আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, দিতে হবে শুধু ইন্টারভিউ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ার অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:২৪
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের তরফে অতিথি শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তরফে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ার অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। যদি কম্পিউটার সায়েন্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৯ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে (https://www.knu.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement