NIT Durgapur Recruitment 2024

দু’টি পদে কর্মখালি এনআইটি দুর্গাপুরে, আবেদনের শেষ দিন কবে?

রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৪৭ হাজার টাকা ফেলোশিপ পাবেন। ফিল্ড ইনভেস্টিগেটরের কাজে প্রতি মাসে ২০ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৬:৫৫
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণা সংক্রান্ত কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্টাডিজ় বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত বিশেষ গবেষণার কাজের নিয়োগ হবে। রিসার্চ অ্যাসোসিয়েটকে প্রতি মাসে ৪৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। মাসে ২০ হাজার টাকা ফেলোশিপ হিসাবে পাবেন ফিল্ড ইনভেস্টিগেটর। উভয় পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, রিসার্চ অ্যাসোসিয়েটের ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া প্রয়োজন। ৫ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে অনলাইনে।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement