NTPC Recruitment 2026

গেট উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, আবেদনের ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর তরফে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণদের এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪
Share:

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকায় উত্তীর্ণেরা রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রশিক্ষণ পাবেন। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে যোগদানের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ ৫১৫টি।

Advertisement

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর (এনটিপিসি) তরফে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা ওই প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

বাছাই করা প্রার্থীদের মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। এর পর তাঁদের সংস্থার বিভিন্ন প্রকল্প কিংবা পাওয়ার প্লান্টে নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা বেতনক্রমে সাম্মানিক পাবেন প্রতি মাসে।

Advertisement

এনটিপিসি-র ওয়েবসাইট মারফত আবেদন সংক্রান্ত সমস্ত নথি পাঠানোর সুযোগ রয়েছে। প্রার্থীদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গেট স্কোরের শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ওই ফি অনলাইন মারফত কিংবা সরাসরি ব্যাঙ্কেও জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement