NBCC Recruitment 2026

কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি ইন্ডিয়া-য় ৫৯ জন কর্মীর খোঁজ, অনলাইনে আবেদনের শেষ দিন কবে?

পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতনক্রম ৯০,০০০ থেকে সর্বাধিক ২,৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৯:২৪
Share:

এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি) ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার একাধিক বিভাগে নানা পদে কর্মী প্রয়োজন। এ জন্য মার্চ মাসেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় কর্মী নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র প্রোডাক্ট এগ্‌জ়িকিউটিভ, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। মোট শূন্যপদ ৫৯টি।

পদ অনুযায়ী, প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কোনও ক্ষেত্রে ২৮, আবার কোনও ক্ষেত্রে ৫৪ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতনক্রম ৯০,০০০ থেকে সর্বাধিক ২,৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগে ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও। বাকি পদগুলির জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদগুলিতে সিবিটি মাধ্যমে পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement