BSNL Recruitment 2026

জেনারেল ম্যানেজার চাই ভারত সঞ্চার নিগম লিমিটেড-এ, সুযোগ পাবেন ১৫ জন

শূন্যপদ ১৫টি। প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তার পর প্রয়োজন অনুযায়ী মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৯:১৭
Share:

প্রতীকী ছবি।

ভারত সঞ্চার নিগম লিমিটেড-এ (বিএসএনএল) চাকরির সুযোগ। এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিএসএনএল-এর ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে কাজ করতে হবে।

Advertisement

জেনারেল ম্যানেজার নেবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থা। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক। শূন্যপদ ১৫টি। প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তার পর প্রয়োজন অনুযায়ী মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা। আবেদনের করতে পারবেন চার্টাড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ ডিগ্রি থাকলে এবং ফিন্যান্স বিভাগে ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকলে। তবে, সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিএসএনএল-এর ওয়েবসাইটে (https://bsnlregistration.ibtexamination.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৪ জুন পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিএসএনএল-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement