Project Intern Recruitment 2026

গবেষণা প্রকল্পে কাজের পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, ইন্টারভিউ কবে?

ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এর তরফ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৮:৪৪
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কাজ করবেন, প্রশিক্ষণও মিলবে— এমনই সুযোগ দিচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট ইন্টার্ন নেওয়া হবে। ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এর তরফ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। দু’মাস প্রকল্পটিতে কাজ শেখার সুযোগ মিলবে। প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। আবেদনের জন্য রসায়নে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ জীবনবিজ্ঞানের যে কোনও শখায় মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৫ মে ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। তার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.presiuniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিটি থেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement