WB Govt Job Recruitment 2025

নদিয়া জেলায় মহিলাদের জন্য কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৩ থেকে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮
Share:

প্রতীকী চিত্র।

নদিয়া জেলায় কাজের সুযোগ। মঙ্গলবার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জেলার মহাসঙ্ঘ অফ রানাঘাট-১ ডেভেলপমেন্ট ব্লকের জন্য এই নিয়োগ। যেখানে স্বল্প মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা শুরু হয়েছে মঙ্গলবার থেকেই।

Advertisement

জেলায় সংশ্লিষ্ট ব্লকে নিয়োগ হবে কমিউনিটি রিসোর্স পার্সনস-এন্টারপ্রাইজ় প্রোমোশন (সিআরপি-ইপি) পদে। শূন্যপদের সংখ্যা ১০। নিযুক্তদের ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (এনআরএলএম)-এর অধীনস্থ মাইক্রো এন্টারপ্রাইজ় ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৩ থেকে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের দৈনিক বেতনের পরিমাণ হবে ৩০০ টাকা। এ ছাড়া যাতায়াত খরচ বাবদ অতিরিক্ত টাকাও দেওয়া হবে তাঁদের।

Advertisement

আবেদনকারীদের এনআরএলএম প্রকল্পের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য হতে হবে। পাশাপাশি, তাঁদের স্নাতক হওয়া জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার ও স্মার্ট ফোন পরিচালনার দক্ষতা, গ্রুপ অ্যাক্টিভিটি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement