CU Recruitment 2026

ব্রেন ইস্কেমিয়া নিয়ে গবেষণার জন্য কর্মী খুঁজছে কলকাতা বিশ্ববিদ্যালয়! আবেদনের শেষ দিন কবে?

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে মাসিক সাম্মানিক ৪০,০০০ টাকা। অন্য দিকে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-এর মাসিক সাম্মানিক ১০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৪৬
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় মন্ত্রক।

Advertisement

সংশ্লিষ্ট বিভাগে ব্রেন-এর ইস্কেমিয়া রোগ নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির (ডিবিটি) অর্থপুষ্ট।

প্রকল্পের জন্য সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। মোট শূন্যপদ দু’টি। কাজের মেয়াদ এক বছর। এর পর কাজের দক্ষতার নিরিখে মেয়াদ বাড়তে বা কমতে পারে।

Advertisement

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে মাসিক সাম্মানিক ৪০,০০০ টাকা। অন্য দিকে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-এর মাসিক সাম্মানিক ১০,০০০ টাকা। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ২৫ বছর বয়সিরা।

জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। অন্য দিকে, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement