প্রতীকী ছবি।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র (আইআইইএসটি) গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে প্রতিষ্ঠান। সেন্টার ফর হেলথ কেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ২৬ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। যদি ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকে, তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে (https://www.iiests.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি ২৪ এপ্রিল প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।