রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ রয়েছে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ। জানানো হয়েছে, সংস্থায় দু’টি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ করা হবে প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট লিডার বা প্রজেক্ট কোঅর্ডিনেটার (সিভিল) এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর বা ডেপুটি প্রজেক্ট লিডার (সিভিল) পদে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের প্রথম এক বছর চুক্তিতে কাজ করতে হবে। পরে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। এর পর সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক স্থির করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৩ বছর হতে হবে। অবসরগ্রহণ করতে হবে হবে কোনও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে। পাশাপাশি, তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা এবং ২৬-২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।