RITES Recruitment 2025

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ইন্সপেক্টর-২ পদে নিযুক্তদের বার্ষিক বেতন হবে যথাক্রমে ৬,০৮,৬৫৮ টাকা এবং ৫,২৫,০৩৩ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:১১
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় দু’টি ভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ইন্সপেক্টর-২ পদে। মোট শূন্যপদ চারটি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

উভয় পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ইন্সপেক্টর-২ পদে নিযুক্তদের বার্ষিক বেতন হবে যথাক্রমে ৬,০৮,৬৫৮ টাকা এবং ৫,২৫,০৩৩ টাকা।

Advertisement

ইন্সপেক্টর-২ পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ইন্সপেকশন এবং সুপারভিশনের কাজের ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২১ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement