PhD Govt Jobs 2026

পিএইচডি-র পর গবেষণা! রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজে যোগদানের সুযোগ মিলবে, কোন শর্তে আবেদন?

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেতে পারেন পিএইচডি যোগ্যতাসম্পন্নেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৫:২৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। একটি গবেষণা প্রকল্পে চাণক্য পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর তরফে উল্লিখিত পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করা হবে। সংস্থার তরফে পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্সেস কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। তাঁর থিন ফিল্মস, প্যাটার্নড ন্যানোস্ট্রাকচারস নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে ৮০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিকে বেছে নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা।

Advertisement

ই-মেল মারফত প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ১৫ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করা হবে, তা কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement