WB Govt Job Recruitment 2024

রাজ্য সরকারি সংস্থায় চাকরির সুযোগ, পোস্টিং হবে সিউড়িতে

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৮০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮
Share:

প্রতীকী চিত্র।

বীরভূম জেলায় কর্মখালি। সম্প্রতি সেই মর্মে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স (এসএইচডিএস)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ এই সংস্থার বীরভূম পপুলেশন প্রজেক্টে কাজের সুযোগ মিলবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে রিসার্চ সায়েন্টিস্ট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে সিউড়িতে সংস্থার কার্যালয়ে। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৮০,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের পাবলিক হেলথ/ এপিডেমিয়োলজি/ ডেমোগ্রাফি/ পপুলেশন স্টাডিজ়/ বায়োস্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যোগ্যতার বিভিন্ন মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসএসকেএম হাসপাতালে আগামী ১০ জানুয়ারি নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement