SBI Recruitment 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৬৯টি শূন্যপদে কর্মী নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ?

নিযুক্তদের বেতনক্রম হবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা প্রতি মাসে। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

এসবিআই। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ। এই মর্মে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহীরা শুক্রবার থেকেই আবেদন জানাতে পারবেন।

Advertisement

ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ((ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৬৯। নিযুক্তদের দেশের যে কোনও শহরে পোস্টিং দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ((ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি পদের আবেদনের বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা প্রতি মাসে। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছর এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ((ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। বাকি পদগুলির জন্য অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।

Advertisement

আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement