Aamir Khan And His New Film

‘ধুরন্ধর’ নয়, পেশাজীবন গোছাতে ‘ইডিয়ট’-এই ভরসা আমিরের! ফিরিয়ে আনছেন পুরনো ‘ম্যাজিক’?

এই প্রথম বিষয়টি নিয়ে সরাসরি বক্তব্য রেখেছেন আমির। তাঁর কথায় স্পষ্ট, ফের চেনা রূপে ধরা দিতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:৪০
Share:

আমির খান। ছবি: ফেসবুক।

বলিউড এখন পুরুষের ‘আলফা মেল’ অবতার এবং চূড়ান্ত অ্যাকশনধর্মী গল্পে বুঁদ। ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’-এর সাফল্য সে কথাই বলছে। এখানেও ব্যতিক্রমী আমির খান। নিজের পেশাজীবন গোছাতে তিনি নাকি আবার পুরনো গল্প ফিরিয়ে আনতে চলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছেন আমির।

Advertisement

সাল ২০০৯। আমির খান, আর মাধবন, শরমন যোশি, করিনা কপূর খান অভিনীত ‘থ্রি ইডিয়ট্‌স’ নিয়ে আজও আলোচনা হয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির আভাস দিয়েছেন, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়ট্‌স ২’ নিয়ে কাজ করছেন। ফ্র্যাঞ্চাইজ়ির গল্প নাকি ১০ বছর এগিয়ে দেখানো হবে। ইতিমধ্যেই ছবির প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন আমির। শুনে তাঁর বেশ ভালও লেগেছে বলে খবর। আগের মতোই তাতে কৌতুক আর বুদ্ধিদীপ্ত ভাবনা মিশিয়েছেন রাজকুমার, দাবি আমিরের।

‘থ্রি ইডিয়ট্‌স’-এ যাঁরা অভিনয় করেছিলেন, তাঁরাই কি নতুন ছবিতে থাকবেন? অভিনেতার কথায়, “মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, র‌্যাঞ্চো, ফরহান এবং রাজুর জীবনকে কেন্দ্র করেই নতুন গল্প শুরু হবে।” বিশেষ করে ‘ফুংসুখ ওয়াংডু’র চরিত্রে ফের অভিনয় করা নিয়ে আমির উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই ছবি ছাড়াও তাঁর হাতে আরও কাজ রয়েছে। যেমন, দাদাসাহেব ফালকের জীবনী। এই ছবিটিও পরিচালনা করার কথা রাজু হিরানির। এ ছা়ড়া, ‘ভারতপে’ অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনীছবিতেও অভিনয়ের কথা চলছে অভিনেতা-প্রযোজকের। এতে নায়িকা হিসাবে শ্রদ্ধা কপূর এবং পরিচালক হিসাবে রাহুল মোদীকে ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে। শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement