জুনেইদের সঙ্গে আমিরের প্রেমিকার সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।
আমির খানের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়ে দেন অভিনেতা। প্রায় বছর দু’য়েক হতে চলল গৌরীর সঙ্গে একত্রবাস করছেন আমির। অভিনেতা একাধিক বার জানিয়েছেন, তিনি মানসিক ভাবে গৌরীর সঙ্গে বিবাহিত। ৬০ বছর বয়সে বাবার নতুন প্রেমিকাকে কতটা গ্রহণ করতে পেরেছেন পুত্র জুনেইদ? বাবার নতুন প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্কই বা কেমন সেটাও জানালেন আমির-পুত্র।
জুনেইদের মা রিনা দত্তের সঙ্গে আমিরের যখন বিচ্ছেদ হয় তখন তাঁর বয়স ছিল ৭ বছর। তার বহু বছর পরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তখন জুনেইদ বছর পনেরোর কিশোর। যখন কিরণ ও আমিরের বিয়ে হয়, কিরণ নিজেই জুনেইদকে তাঁর নাম ধরে সম্বোধন করতে বলেন। তবে জুনেইদের কথায়, ‘‘কিরণকে ‘আন্টি’ই বলি। কারণ এ ভাবেই আমরা বড় হয়েছি। এ ছাড়া আমাদের বাড়ির ১০০ মিটারের মধ্যে ‘কিরণ আন্টি’ থাকত। তবে গৌরীকে নাম ধরেই ডাকি।’’
পাশাপাশি জুনেইদ জানান, মানুষ হিসাবে গৌরী খুবই ভাল সহজ ও সরল। তাঁর কথায়, ‘‘আমি আমার বাবার জন্য খুশি। তবে সংবাদমাধ্যমকে বলার আগে ঠিক কত দিনের সম্পর্ক ওদের সে সব জানি না। কারণ, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। আর সন্তান হিসাবে সেই জায়গা আমরা তাঁদের দিয়েছি। আমরা খুব একটা মাথা ঘামাই না।’’