West Bengal Elections 2026 Voting Phase 2

‘দেশ আমাকে উদ্ধার করতেই হবে’, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে পারলেন না চিরঞ্জিৎ! কেন্দ্র থেকে বেরিয়ে কী বললেন?

সকালে চারুচন্দ্র কলেজে ভোট দিতে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু ভোট না দিয়েই ফিরে যেতে হল তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ককে। কেন্দ্রের ইভিএম খারাপ হওয়ায় ভোট দেওয়া হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১১:০৫
Share:

ভোট না দিয়ে ফিরতে হল চিরঞ্জিৎ-কে। ছবি: সংগৃহীত।

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। সকাল সকাল চারুচন্দ্র কলেজে ভোট দিতে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু, ভোট না দিয়েই ফিরে যেতে হল তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ককে। কেন্দ্রের ইভিএম খারাপ হওয়ায় ভোট দেওয়া হল না। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে কী বললেন অভিনেতা?

Advertisement

বারাসত বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলের হয়ে ভোটে দাঁড়িয়ে পর পর তিন বার বিধায়ক নির্বাচিত হন চিরঞ্জিৎ। এত দিন তাই ভোট দিয়েই ছুটতেন নিজের কেন্দ্রে। তবে এই বছরে সে তাড়া নেই। ইভিএম খারাপ প্রসঙ্গে তিনি বলেন, “যান্ত্রিক গোলযোগ হতেই পারে, আবার কিছু ক্ষণ পরে এসে ভোট দিয়ে যাব।” তিনি আরও যোগ করেন, “ভোট দেওয়া তো আমার দায়িত্ব। আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেশ তো আমাকে উদ্ধার করতে হবে। আর আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কিছুটা ধারণা আছে। যান্ত্রিক গোলযোগ হলে একটু তো সময় লাগবেই।”

২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ে প্রথম বার বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে চিরঞ্জিৎ নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনে লড়তে চান না। তিনি বলেছিলেন, “আমি নিজেই এ বার দিদির কাছে অব্যাহতি চেয়েছি। আমারও তো বয়স হয়েছে। এখন আর আগের মতো কাজ করতে পারি না। দল আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।” তাই এই বিধানসভা নির্বাচনে আর কোনও বাড়তি দায়িত্ব নেই তাঁর কাঁধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement