Bhaskar Banerjee

‘যে চলে গিয়েছে, সে তো আর ফিরে আসবে না’, লীনার দুই ধারাবাহিক বন্ধের দেড় মাস পরে বিস্ফোরক ভাস্কর

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের মতে, এত জনকে সমস্যায় ফেলা কোনও কাজের কথা নয়। তাতেই একাংশের দাবি, অভিনেতা কী করে এমন মন্তব্য করতে পারেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:০৮
Share:

ভাস্কর বন্দ্যোপাধ্যায় কী বললেন ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে গোটা টলিউড। আর্টিস্ট ফোরাম–সহ বাকিদের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার দুটি ধারাবাহিক। যার ফলে প্রায় দেড় মাস কর্মহীন টলিপাড়ার কয়েক জন শিল্পী এবং কুশলী। তা নিয়েই সরব হয়েছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তাতেই বিতর্ক বেড়েছে।

Advertisement

অভিনেতার মতে, এত জনকে সমস্যায় ফেলা কোনও কাজের কথা নয়। তাতেই একাংশের দাবি, অভিনেতা কী করে এমন মন্তব্য করতে পারেন? ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের, সেখানে অভিনয় করেছেন ভাস্করও। আচমকা বন্ধ হয়ে যাওয়ায় তিনি অল্পস্বল্প কাজ করে চালিয়ে দিচ্ছেন। কিন্তু অনেকেই তো বেকার বসে, যা খুবই চিন্তার।

ভাস্কর বললেন, “এতগুলো মানুষ হঠাৎ করে বেকার হয়ে গেলেন। প্রতিবাদ তো হচ্ছেই। কিন্তু কাজটা কাজের মতো চলতে পারত। প্রমাণ হলে তো এমনিই কাজ বন্ধ হয়ে যেত। আর্টিস্ট ফোরামের কাজ দেওয়ার যখন ক্ষমতা নেই, তখন বন্ধ করাও উচিত নয়। জোর করে বন্ধ করে দেওয়ায় বহু পরিবারের ক্ষতি হয়ে গেল। যে চলে গিয়েছে, সে তো আর ফিরবে না। যে কারণে যথাযথ পদক্ষেপ করেছি। এখন এক জন চলে গিয়েছেন। এই সিদ্ধান্তে তো অনেক জন চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটুকুই বলতে চাই।”

Advertisement

অভিনেতা এখনও কোনও ধারাবাহিকের কাজ শুরু করেননি। তবে বেশ কিছু জায়গায় কথাবার্তা হয়ে আছে। অভিনেতা জানিয়েছেন, তিনি কাজ পাচ্ছেন না ধরে নিয়েছেন অনেকে। সেই তথ্য ঠিক নয়। তিনি নিজের কথা ভেবে কিছু বলছেন না। ইন্ডাস্ট্রির বাকি কলাকুশলীদের কথা ভেবে তাঁর চিন্তা হচ্ছে, জানান ভাস্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement