Manami

গোটা দিন দেব-মনামী-মিঠুন, কেমন কাটালেন তিন মূর্তি?

প্রোমো শ্যুটের সকাল থেকেই চাপা আনন্দ, উত্তেজনায় মনামী চনমনে। স্টুডিয়োর দিকে যেতে যেতেই সবাইকে জানিয়েছেন, নাচের জন্য অনেক কিছু করতে পারেন। নাচের জন্য তিনি ব্যাকস্টেজের কাজ করতেও রাজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২০:৫৭
Share:

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর প্রোমো শ্যুটে মিঠুন চক্রবর্তী, মনামী ও দেব।—নিজস্ব চিত্র

মনামী ঘোষ দারুণ খুশি, দেব আর মিঠুন চক্রবর্তীর সঙ্গে গোটা একটা দিন কাটাতে পেরে। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারক হয়ে। এ কথা তিনি আগেই এক সাক্ষাৎকারে আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন। এ বার অনুরাগীদের জানালেন, কী ভাবে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর প্রোমো শ্যুট হল।

Advertisement

প্রোমো শ্যুটের সকাল থেকেই চাপা আনন্দ, উত্তেজনায় মনামী চনমনে। গাড়ি যত এগিয়েছে স্টুডিয়োর দিকে তিনিও ততটাই উৎফুল্ল। যেতে যেতেই সবাইকে জানিয়েছেন, নাচের জন্য অনেক কিছু করতে পারেন। নাচের জন্য তিনি ব্যাকস্টেজের কাজ করতে রাজি। এমনকি মেকআপ বা ফ্রন্ট স্টেজের কাজের জন্য কেউ ডাকলেও তিনি আপত্তি করবেন না।

দাবি, রিয়েলিটি শোয়ে শুধুই নাচ থাকবে না। নাচের সঙ্গে ছোটদের ইমোশন, তাদের মা-বাবার স্বপ্নও জড়িয়ে থাকবে। মনামী তখন ব্লেজারে, সাদা টপে, প্যান্টে, চওড়া হেয়ার ব্যান্ডে স্যুইট মিড টোয়েন্টি।

Advertisement

এর পরেই কাট টু মেকআপ রুম। মেকআপে বসে অভিনেত্রীর স্বীকারোক্তি, ইদানীং তিনি হালকা মেকআপের পক্ষপাতী। ন্যাচারাল স্কিন টোন ধরে রেখে আলো এবং ক্যামেরার জন্য চোখ আর ঠোঁটের মেকআপের দিকেই গুরুত্ব দিচ্ছেন। তত ক্ষণে অন্য মেকআপ রুমে তৈরি হচ্ছিলেন মহাগুরু দেব।

চুল থেকে পোশাক, সব মিলিয়ে অনন্যা হয়ে উঠতে মনামীর সে দিন সময় লেগেছিল দু’ঘণ্টা!

Advertisement

আরও পড়ুন: লক ডাউন নিয়ে সিনেমা, ঘোষণা মধুর ভান্ডারকরের

সাজের খুঁটিনাটি দেখাবেন বলে ভিডিয়োর পুরোটা শ্যুট হয়েছে হাইপারল্যাপ্সে। যাতে অল্প সময়ে অনুরাগীরা তাঁর সম্পূর্ণ সাজ দেখে উঠতে পারেন। সাজ শেষ হলুদরঙা ডান্সিং টপ-স্কার্টে। মনামীর ভাষায়: ‘‘স্কার্ট পুরো ছাতার মতো। এটা পরে বসা যায় না, হাঁটা যায় না। শুধুই পোজ দেওয়া যায়।’’

তিন জনের সাজ সম্পূর্ণ হতেই তিন মূর্তি একসঙ্গে পোজ দিলেন। আলাদা আলাদা করেই তিন জনের অংশ শ্যুট হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement