Saurabh Shukla

বিরতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ শুক্ল! আচমকা কেন এমন সিদ্ধান্ত, কী করতে চান অভিনেতা?

ছবি বা ওয়েব সিরিজ়ে নিয়মিত অভিনয় করার অর্থ হল দিনের শেষে আর্থিক স্বচ্ছলতা। সেখানে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা সৌরভ শুক্ল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:২২
Share:

সৌরভ শুক্ল। ফাইল চিত্র।

বলিউডের দক্ষ অভিনেতাদের তালিকায় অন্যতম নাম সৌরভ শুক্ল। বহু বছরের অভিনয় জীবন তাঁর। সম্প্রতি ‘কিং’ ছবির শুটিং সারলেন তিনি। কিন্তু আর পর্দার সামনে নয়, এ বার নাকি ক্যামেরার নেপথ্যে কাজ করতে চান সৌরভ! তাই ‘কিং’-এর শুটিং শেষ করেই তিনি নিজের ছবির শুটিং বেশি মনোযোগ দেবেন।

Advertisement

ছবি বা ওয়েব সিরিজ়ে নিয়মিত অভিনয় করার অর্থ হল দিনের শেষে আর্থিক স্বচ্ছলতা। তাই একেবারে অভিনয় ছাড়লে অনেকটাই প্রভাব ফেলতে পারে অভিনেতার আর্থিক দিকে। এ প্রসঙ্গে সৌরভ বলেন, “এটা ঠিকই, আর্থিক স্বচ্ছলতায় প্রভাব পড়তে পারে। কিন্তু একজন সৃজনশীল মানুষের খিদে অনেকটা বেশি। শুধু অভিনয় করে যা মিটবে না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। নিজের গল্প বলতে চাই ক্যামেরার সামনে। কিং-এর শুটিং শেষ হলেই তাই ওই দিকে বেশি মন দেব।”

সৌরভ ইতিমধ্যেই নিজের পরিচালনার কাজে মন দিয়েছেন। তাঁর ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ কপূর এবং ডিম্পল কাপাডিয়াকে। সৌরভ যোগ করেন, “অভিনেতা হিসাবে হয়তো এটা ভুল সিদ্ধান্ত বা অনেকের কাছে বোকা সিদ্ধান্ত মনে হতে পারে। কিন্তু আমি তো দুই জায়গায় একই সময়ে উপস্থিত থাকতে পারব না। ফলে একটা পথ বেছে নিতেই হবে। আর পরিচালনার মাধ্যমে আমি নিজের সৃজনশীল দিকটাকে সন্তুষ্ট করতে পারব।” তাই আপাতত পরিচালনার দিকেই মন দিতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement