US-Iran conflict

আরও একবার ‘মানবিক’ সোনু! দুবাইয়ে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের জন্য কী বার্তা অভিনেতার?

করোনাকালে প্রথম তাঁর মানবিক রূপ দেখেছিল সাধারণ মানুষ। ইরান-ইজ়রায়েল যুদ্ধের আবহে আরও একবার অসহায়দের পাশে সোনু সুদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৪:২৭
Share:

দুর্গতদের পাশে আবার সোনু সুদ। ছবি: ফেসবুক।

আরও একবার প্রকাশ্যে তাঁর মানবিক রূপ। করোনাকালে তাঁর এই বিশেষ রূপ প্রথম প্রকাশ্যে এসেছিল। সেই সময় কর্মহারা পরিযায়ী শ্রমিকদের পাশে ‘ত্রাতা’ হয়ে দাঁড়িয়েছিলেন। এ বার সোনু সুদ যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ে আটকে পড়া মানুষদের পাশে। সমাজমাধ্যমে অভিনেতার বার্তা, “দুবাইয়ে যাঁরা আটকে পড়েছেন, তাঁরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। বিদেশের মাটিতেই বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করব।”

Advertisement

বৃহস্পতিবার সোনু একটি ভিডিয়োবার্তা ভাগ করে নেন। সেখানে তিনি জানিয়েছেন, ইরান-ইজ়রায়েল যুদ্ধের কারণে অশান্ত পশ্চিম এশিয়া। আক্রান্ত দুবাই-ও। এই অবস্থায় অনেক ভারতীয়ই দুবাইয়ে আটকে পড়েছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অপরিচিত জায়গায় তাঁরা হয়তো দিশাহীন। মাথাগোঁজার ঠাঁইটুকুও পাচ্ছেন না হয়তো কেউ কেউ। অভিনেতা জানান, দুর্গতদের পাশে তিনি এবং তাঁর সহযোগিরা আছেন। বিদেশের মাটিতে যাঁরা বিপন্ন, তাঁরা সোনু বা তাঁর সহযোগিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাঁদের বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করবেন সোনু।

সোনু তাঁর বার্তায় আরও বলেছেন, “বিনিময়ে কোনও শর্ত নেই। জাতীয়তাবাদও নেই। মানবিকতা থেকেই সহযোগিতার হাত বাড়িতে দেওয়ার চেষ্টা করছি।” সোনুর বার্তা ছড়াতেই মন্তব্য বিভাগে শুভেচ্ছার বন্যা। কেউ তাঁর পুত্র এবং পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। কেউ জানিয়েছেন, এই উদারতার জন্যই সোনু তাঁর প্রিয় ব্যক্তিত্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement