Anushka Sharma

‘অশিক্ষিত তারকা যত’! হোমিয়োপ্যাথির প্রচার করছেন অনুষ্কা? কোন বার্তা দিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী?

অনুষ্কা শর্মা হোমিয়োপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং শিল্পোদ্যোগী নমিতা থাপারের কথোপকথনের ভিডিয়ো ভাগ করে নেন। সেই সঙ্গে অনুষ্কা জানান, হোমিয়োপ্যাথি এবং রাজন শঙ্করনের পরামর্শ তাঁকেও স্বাস্থ্যের দিক থেকে সাহায্য করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২১:১৮
Share:

হোমিয়োপ্যাথির প্রচার করছেন কেন অনুষ্কা? ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়ালেন অনুষ্কা শর্মা। হোমিয়োপ্যাথি নিয়ে অভিনেত্রী সম্প্রতি একটি মন্তব্য করেছেন। হোমিয়োপ্যাথিকে সমর্থন করে বিপাকে পড়েছেন অনুষ্কা। কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

Advertisement

অনুষ্কা শর্মা হোমিয়োপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং শিল্পোদ্যোগী নমিতা থাপারের কথোপকথনের ভিডিয়ো ভাগ করে নেন। সেই সঙ্গে অনুষ্কা জানান, হোমিয়োপ্যাথি এবং রাজন শঙ্করনের পরামর্শ তাঁকেও স্বাস্থ্যের দিক থেকে সাহায্য করেছে।

অনুষ্কা লিখেছেন, “হোমিয়োপ্যাথি আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং চিকিৎসক রাজন শঙ্করনেরও তাই বড় ভূমিকা আছে। স্বাস্থ্য-সচেতন জীবনযাপন সম্পর্কে তাঁর ভাবনাকে আমি মূল্য দিই।”

Advertisement

অনুষ্কার ভাগ করে নেওয়া ভিডিয়োয় আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় হোমিয়োপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি চিকিৎসাপদ্ধতির সহাবস্থানের কথাও বলা হয় সেই ভিডিয়োয়। সেই ভিডিয়োয় রাজন বলেন, “হোমিয়োপ্যাথি আসলে রোগের চিকিৎসা করে না, মানুষের চিকিৎসা করে। মানুষকে সুস্থ করার মাধ্যমে তার রোগও সেরে ওঠে। হোমিয়োপ্যাথি সবার চিকিৎসা করতে পারে।” অনুষ্কা এই ভিডিয়ো ভাগ করে নিতেই তাঁকে এক হেপাটোলজিস্ট কটাক্ষ করেন। তিনি সমাজমাধ্যমে ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত। অনুষ্কা শর্মা, নমিতা থাপার ও রাজনকে ‘অশিক্ষিত তারকা’ বলেও আক্রমণ করেন তিনি। একটি পোস্টে তিনি লেখেন, “হোমিয়োপ্যাথি হল জল, অ্যালকোহল এবং চিনি দিয়ে তৈরি ‘ওষুধ’। দাম দিয়ে চিনির বড়ি কেনা ছাড়া আর কিছু নয়।”

তবে এই কটাক্ষ নিয়ে আর মুখ খোলেননি অনুষ্কা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে দ্বন্দ্ব শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement