Gehana Vasisth

৪৮ ঘণ্টা টানা শুটিং, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলি অভিনেত্রী গেহানা

গেহানার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের জন্য মুম্বইয়ে শুটিং করছিলেন অভিনেত্রী। দু’দিন ধরে তিনি ‘এনার্জি ড্রিঙ্কস’ ছাড়া অন্য কিছু খাননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৩:০২
Share:

গেহানা বশিষ্ঠ।

শুটিং ফ্লোরে টানা ৪৮ ঘণ্টার অক্লান্ত পরিশ্রম। তার পরেই বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলেন হিন্দি ওয়েব সিরিজের পরিচিত মুখ গেহানা বশিষ্ঠ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গেহানার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

Advertisement

গেহানার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের জন্য মুম্বইয়ে শুটিং করছিলেন অভিনেত্রী। দু’দিন ধরে তিনি ‘এনার্জি ড্রিঙ্কস’ ছাড়া অন্য কিছু খাননি। ঠিকঠাক বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননিতিনি।বৃহস্পতিবার রাতে শুটিং ফ্লোরে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে কাছের ‘রক্ষা’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, গেহানার হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতাল সুপার প্রণব কাবরা শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, “গেহানা ডায়াবেটিক। ওষুধও খেতেন। ওই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই এমনটা হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। আপাতত তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক।”

সম্প্রতি বালাজি প্রোডাকশনের ‘গন্দি বাত’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন গেহানা। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে সঞ্চালকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন বেশ কিছু তামিল এবং তেলুগু ছবিতেও। ২০১২-র ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গেহানা।

Advertisement

আরও পড়ুন- পরনে ওয়ান পিস, সমুদ্রে আগুন ধরালেন সালমা হায়েক

আরও পড়ুন-‘পুজো দিতে যাচ্ছ না জগিংয়ে?’ চরম ট্রোলের শিকার অজয়-কাজল কন্যা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement