Gaurav Khanna-Akansha Chamola

‘বিচ্ছেদ হচ্ছে, এ বার জীবনকে শুধু উপভোগ করব’, গৌরবের সঙ্গে সম্পর্ক শেষ,কী পরিকল্পনা আকাঙ্ক্ষার?

আকাঙ্ক্ষার কাছে আর এক প্রতিযোগী শ্রেয়া কালরা জানতে চান, বিবাহবিচ্ছেদের পরে তিনি কি আবার প্রেমে পড়তে চান? আবার সম্পর্কে জড়াতে চান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২২:১৮
Share:

আকাঙ্ক্ষা কি আবার সম্পর্কে জড়াবেন? ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের পথে হাঁটছেন গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চমোলা। বিচ্ছেদের খবর ‘লক আপ সিজ়ন ২’-তে প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা নিজেই। জানিয়েছেন, গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। এখনও তাঁদের মধ্যে কথাবার্তা হয় ঠিকই। কিন্তু দাম্পত্য আর এগিয়ে নিয়ে যাবেন না। আকাঙ্ক্ষা জানান, আর প্রেম নয়। এখন তিনি জীবনকে উপভোগ করতে চান।

Advertisement

একটি পর্বে আকাঙ্ক্ষার কাছে আর এক প্রতিযোগী শ্রেয়া কালরা জানতে চান, বিবাহ বিচ্ছেদের পরে তিনি কি আবার প্রেমে পড়তে চান? আবার সম্পর্কে জড়াতে চান? আকাঙ্ক্ষা স্পষ্ট জানান, তিনি এখন সম্পর্কে জড়াতে চান না। অভিনেত্রী জানান, এখন তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে নিজেকে আরও ভাল ভাবে বুঝতে এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করতে চান। আকাঙ্ক্ষা বলেন, “আমি আমার স্বাধীনতাকে উপভোগ করতে চাই এ বার। খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। তাই সত্যি বলতে, তেমন ভাবে জীবনটা উপভোগই করা হয়নি। নতুন কিছু খোঁজার সুযোগও পাইনি। একটি ভাল সম্পর্কে ১০ বছর কাটানোর পরে, আমি এ বার নিজের জন্য কিছু সময় পেয়েছি। নতুন কিছু খুঁজতে পারব এ বার। তাই এই মুহূর্তে আমি আর কোনও নতুন সম্পর্কে জড়াতে চাই না।”

চলতি বছর জানুয়ারি মাসে গৌরব ও আকাঙ্ক্ষার বিচ্ছেদের খবর ছড়িয়েছিল। ‘লকআপ’-এ সমস্তটা ফাঁস করেন আকাঙ্ক্ষা। তিনি জানান, গৌরবের সঙ্গে আইনি মতে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। অভিনেত্রী বলেন, “গৌরব ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।” সমাজমাধ্যমে যাঁদের সুখী দম্পতি হিসাবে দেখা যায়, তাঁদের সম্পর্কে এই খবর শুনে স্তম্ভিত হয়ে যান সকলে। অন্য দিকে আকাঙ্ক্ষা আরও বলেন, “আমরা গত এক বছর ধরে আলাদা থাকছি। বিষয়টা এতদিন জনসমক্ষে আসেনি।” বলতে বলতে গলা কেঁপে যায় আকাঙ্ক্ষার। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অন্যেরা সান্ত্বনা দিতে থাকেন তাঁকে।

Advertisement

‘বিগ বস্‌ ১৯’-এ জয়ী হয়েছিলেন গৌরব খন্না। সেই রিয়্যালিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন গৌরবের স্ত্রী আকাঙ্ক্ষা। সেই সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তান চান না। অন্য দিকে গৌরব বলেছিলেন যে, তিনি সন্তান চান। এই বিষয়টি নিয়েই কি দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়েছে? উঠছে সেই প্রশ্ন। তবে এই বিষয়ে এখনও নীরব গৌরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement